অনলাইন ডেস্ক :
ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পড়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অবদান রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো বেসরকারিভাবে চালুর লক্ষ্যে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাট শিল্পের উন্নয়নে সরকার স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং ‘গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ’ নামে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, পাট অধিদপ্তর-এর আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রকল্পভুক্ত পাটচাষিদের প্রতি বছর বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। এছাড়া পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে পাটকে তার সোনালি ঐতিহ্যে ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে।
তিনি বলেন, পাট শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি সোনালি আঁশের সোনালি দিন আবারও ঘরে ঘরে ফিরে আসুক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ভার্চুয়ালি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’—এই প্রতিপাদ্যে এবারের জাতীয় পাট দিবস উদ্যাপিত
আপনার মতামত লিখুন :