সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৬৬১ জন আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো ১১২৬ জন আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৫ জন।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসেন এমন তথ্য জানিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১২৬ জন আসামিকে আটক করা হয়।
অন্যান্য ঘটনায় ৫৩৫ জন। মোট আটক করা হয়েছে ১৬৬১ জনকে। অভিযানিক কার্যক্রমে একটি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :