জাপান সফর ফলপ্রসূ হয়েছে, ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আসছে মিশন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকে কার্যকর ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মধ্য দিয়ে জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে, যা পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের বিভিন্ন খাত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করতে শিগগিরই বাংলাদেশে একটি অর্থনৈতিক মিশন পাঠাবে জাপান। এ মিশন সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো সরেজমিনে যাচাই-বাছাই করবে।

তিনি আরও জানান, জাপানের সঙ্গে ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কথা হয়নি।

অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলো বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ