বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন ঘিরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায়ে ও কর্মপর্যায়ে জলবায়ু সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়।

আলোচনায় এই বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচিকে সময়োপযোগী ও টেকসইভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ