কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১০ দলীয় জোটবদ্ধ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে সমর্থন জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দীর্ঘদিন ধরে গনসংযোগে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মোছাদ্দেক আলী ভূঞা।

জানাযায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে ১০ দলের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। 

অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া জানান, মামুনুল হকের রিকশাকে দাঁড়িপাল্লা মনে করে বিজয়ী করবে জামায়াতের ভোটারসহ সবস্তরের জনতা।দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামীর এ সেক্রিফাইস আশা করি ইতিবাচক হিসেবেই মূল্যায়ন করবেন বাংলার মানুষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ