জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো পাঁচ দেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

দুই বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। তাদের সদস্যপদের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে এসব দেশকে নির্বাচন করা হয়। ইউরোপীয় অঞ্চল থেকে জার্মানিকে হারিয়ে অস্ট্রিয়া ও পর্তুগাল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জন করে। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ফিলিপাইনকে পরাজিত করে সদস্য নির্বাচিত হয় কিরগিজস্তান।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও জিম্বাবুয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নতুন এই পাঁচ দেশ বর্তমান অস্থায়ী সদস্য পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং বাকি ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ