গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ সংবাদদাতা :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ১ এপ্রিল মঙ্গলবার সকালে কোটালীপাড়ার বর্ষাপাড়ায় ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এ সময় কাজে বাধা দেয় তার চাচাতো ভাই গাউস ফকির। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও গুরুতর আহত কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বিরোধপূর্ণ জমিতে ঘের কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ