রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এলেক্স বড়ুয়া :

সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই ধাপে মোট ১৩৬টি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রথম ধাপে, গত ২৯ জুলাই ২০২৬ রাঙ্গামাটির রাবার বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

পরবর্তীতে ২ আগস্ট ২০২৬ রাঙ্গামাটি পৌরসভা ও রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এবং ক্ষতিগ্রস্ত আরও ১০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে তারা উদ্ধার অভিযান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে মানুষকে স্থানান্তর, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে যাচ্ছে।

সেনাবাহিনী আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দুর্যোগ ও সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আবারও তাদের মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ