নিউজ বাংলা ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন প্রযুক্তির যুগে যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্যের আদানপ্রদান ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১০ অক্টোবর শুক্রবার ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে রিজওয়ানা হাসান আরও বলেন, শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা আর দায়বদ্ধতার জায়গা থেকেই যদি সবাই কাজ করে, তবেই প্রকৃত পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এ দিবসটি পালন করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজন হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আপনার মতামত লিখুন :