প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের বিষয়টি জানিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তাঁর পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের দায়িত্বের অবসান ঘটল।
আপনার মতামত লিখুন :