দেশে ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বাংলা ডেস্ক :

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ৩০ দিনেই প্রাণ হারিয়েছেন ৩৫ জন, যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হওয়া মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ। বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১৮ জন।

সংক্রমণের দিক থেকেও উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১০৪ জন। অথচ জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৩ জন, যা আগের ছয় মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ