হামজার জোড়া গোলেও জয় পেল না বার্সা, টাইব্রেকারে বার্মিংহামের কাছে হার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের জোড়া গোলও শেষ পর্যন্ত জয়ের হাসি এনে দিতে পারল না বার্সেলোনাকে। প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটির কাছে টাইব্রেকারে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

যুক্তরাজ্য সফরের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে বার্মিংহামের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। পরে নিয়ম অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণ করা হয় পেনাল্টি শুটআউটে। সেখানে ৩-২ ব্যবধানে হেরে যায় হান্সি ফ্লিকের দল।

মূল দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার অনুপস্থিত থাকায় একাডেমি ও বি দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজান কোচ হান্সি ফ্লিক। আর সেই সুযোগেই নিজের প্রতিভার জানান দেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকরিম।

ম্যাচে একটি পেনাল্টিসহ জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন হামজা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় বার্মিংহাম। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান বাড়াতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে বার্সেলোনার তিনটি শট ঠেকিয়ে বার্মিংহামের গোলরক্ষক জেমস বিডল হয়ে ওঠেন ম্যাচের নায়ক। অন্যদিকে, হার দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল ফ্লিকের শিষ্যরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ