ইরানের পিক্যাক্স পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ওই এলাকায় "অত্যন্ত জোরালোভাবে" আঘাত হানবে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

হিউ হিউইট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে। বিশেষ করে পারমাণবিক উপাদানের অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ পিক্যাক্স মাউন্টেন এলাকায় সরিয়ে নিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, "আমরা খুব শিগগিরই এবং অত্যন্ত জোরালোভাবে ওই এলাকায় আঘাত হানব।"

এদিকে, ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত শরৎকালে ইরান পিক্যাক্স পর্বতের গভীরে নির্মিত সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের পরও সম্ভাব্য কোনো সামরিক অভিযান বা এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ