শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত কন্ঠে নিষেধ, বিএনপির প্রতিবাদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়ায় রাগান্বিত কন্ঠে নিষেধ করেন ইউএনও কাজী নাহিদ ইভা। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি ওই ইউএনওকে ফ্যাসিস্ট হাসিনার দোসর আখ্যা দেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.মনিরুল হক রাজন,যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ সহ শতশত বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান সহকারে উপজেলা পরিষদ মাঠে প্রবেশ করলে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা উচ্চ কন্ঠে রাগান্বিত হয়ে শ্লোগান দিতে নিষেধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।তারা তাৎক্ষণিক ইউএনওর ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে আখ্যা দেন।ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ইতিপূর্বে ওই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিলেও কোনো ইউএনও নিষেধ করেননি। কিন্তু ওই ইউএনও কাজী নাহিদ ইভা আজকে নিষেধ করে দৃষ্টতা দেখিয়েছেন।অবিলম্বে তার প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করছি।

রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ