ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগ করতে চান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ। ৩০ জানুয়ারি বৃস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ।

জেন্ট্রি বিচ হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা।জেন্ট্রি বিচ বাংলাদেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য কয়েকটি খাতে আরও বিনিয়োগ করতে চান।

মার্কিন ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ বলেন, তার কোম্পানি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী, বিশেষ করে কম খরচে সামাজিক আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ