বিনামূল্যে মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, আনছে মেটা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

তথ্য প্রযুক্তি :

ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয়ের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এবার ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি নতুন সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে কোনো অর্থ ব্যয় ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পেতে পারবেন।

নতুন এই ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকবে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল করা হবে।

প্রথম ধাপে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তীতে ফিডের পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড অর্থের বিনিময়ে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড শুধুমাত্র ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হচ্ছে। এতে কোনো অতিরিক্ত গ্রাহক সহায়তা বা প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথমে সীমিত কয়েকটি দেশে এই সেবা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমবে এবং প্ল্যাটফর্মটি আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ