অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় এএসপি সোহেল উদ্দিনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এএসপি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় জামিনে হাজির হলে তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) ঢাকা মহানগর আদালত-এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারক নাজনীন আক্তার আসামির জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এএসপি সোহেল উদ্দিন সিআর-২৩৪১/২০২২ নম্বর মামলায় দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। গত মাসে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বুধবার জামিনের হাজিরা দিতে গেলে আদালত তার জামিন বাতিলের সিদ্ধান্ত নেন।

এ ছাড়া সোহেল উদ্দিনের বিরুদ্ধে আরও দুটি মামলায় একই দিনে বিচার কার্যক্রম শুরুর তারিখ ধার্য ছিল বলে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবী মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালত এএসপি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে এবং মামলাগুলোর পরবর্তী বিচার কার্যক্রম ঘিরে নজর রয়েছে সবার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ