লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননকে প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করা জরুরি। শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে খবর প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

আরাঘচি বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন–এর মন্তব্যে দেশটির বর্তমান সংকটের মূল হুমকি উপেক্ষিত হয়েছে এবং সমস্যার উৎস ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। তার ভাষায়, এসব বক্তব্য শুনলে মনে হতে পারে ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে, এক-চতুর্থাংশ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন দেশটিতে বোমা হামলা চালাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লেবানন যদি সত্যিই ইরানের জন্য কোনো দরকষাকষির হাতিয়ার হতো, তাহলে অনেক আগেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতো।

এর আগে শুক্রবার (৫ জুন) সিএনএন–কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোসেফ আউন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–কে উদ্দেশ করে বলেন, ‘এটি তোমাদের দেশ নয়, এটি আমাদের দেশ।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অগ্রহণযোগ্য।

সাক্ষাৎকারে আউন আরও বলেন, চলমান সংঘাতের অবসানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–কে কূটনৈতিক পথ বেছে নেওয়া উচিত।

এই পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ