ডেস্ক নিউজ :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন ফ্যাসিবাদের দোসররা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে যাচ্ছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। জুলাই-আগস্টের হত্যাকারী শাজাহানখান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নীরবতায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।
রিজভী বলেন, দেশের টাকা পাচারকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না হলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে।
আপনার মতামত লিখুন :