রামগতিতে স্কুল মাঠে বালু ব্যবসায় ব্যাহত হচ্ছে ক্লাস, ব্যবস্থা চায় শিক্ষার্থী-অভিভাবকরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা-এর সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ বালুর ব্যবসার কাজে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসেনের বিরুদ্ধে। শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, প্রায় পাঁচ বছর ধরে স্কুল মাঠটি একটি বালু ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে চুক্তিতে দেওয়া হয়েছে। চুক্তির মূল্য ধরা হয়েছে দুই লাখ টাকা। প্রতিদিন ট্রাকে করে বালু ওঠানামার সময় ধুলাবালিতে ভরে যায় শ্রেণিকক্ষ। এতে শিক্ষার্থীদের চোখ-মুখে বালু ঢোকে, বই-খাতা নষ্ট হয় এবং শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ট্রাকের উচ্চ শব্দে শিক্ষকরা পাঠদান করতে সমস্যায় পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত কোনো অভিযোগ পেলে তা তদন্ত করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় গ্রামবাসীরা আরও অভিযোগ করেছেন, একই বিদ্যালয়ের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে দুটি প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্নভাবে সরকারি অর্থ আদায়ের অনিয়মের সঙ্গেও প্রধান শিক্ষক জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত স্কুল মাঠ বালুমুক্ত করতে হবে। তারা শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ