রামগতি-কমলনগরে শফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: হাসান হাওলাদার :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রঐক্য দল-এর সভাপতি, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবু ভাইয়ের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ ২৮ জুলাই পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রামগতি-কমলনগরের সর্বস্তরের জনগণ তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। "হৃদয়ের মনিকোঠায় তুমি রবে চিরকাল"- এই প্রত্যয়ে এলাকাবাসী মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করছেন।
শফিউল বারী বাবু ছাত্র রাজনীতিতে তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য সর্বমহলে পরিচিত ছিলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রঐক্য দল-এর সভাপতি এবং বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, বাবু ভাই ছিলেন ত্যাগী ও আদর্শবান রাজনীতিবিদ। তার শাহাদাত বার্ষিকীতে রামগতি-কমলনগরের সর্বস্তরের মানুষ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করছেন।
আপনার মতামত লিখুন :