সাত দিনের ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল যশোরের মণিরামপুর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোর সংবাদদাতা :
সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একটি অঞ্চল। যশোরের মণিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মণিরামপুরেই।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মণিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো।
১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আপনার মতামত লিখুন :