ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বড় গুজবের কথা জানালেন মৌনি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামে ছড়ানো গুজব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সম্পর্কে ছড়ানো সবচেয়ে বড় এবং অদ্ভুত গুজব ছিল তাকে ‘সমকামী’ বলা।
ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শোতে অংশ নিয়ে মৌনিকে প্রশ্ন করা হয়, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি। উত্তরে তিনি সরাসরি বলেন, “ওহ, যে আমি সমকামী।” সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই তিনি এই মন্তব্য করেন।
২০২২ সালে বিয়ের পর ২০২৬ সালের মে মাসে মৌনি ও সুরজ নাম্বিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানান। সেখানে তারা স্পষ্ট করেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়েই তারা আলাদা হয়েছেন।
বিচ্ছেদের পর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন মৌনি। বিশেষ করে বান্ধবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ভালো ও খারাপ সব সময়ে তার বন্ধুরাই পাথরের মতো পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তরুণীদের উদ্দেশে তিনি অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাধীন হওয়ার পরামর্শ দেন।
এদিকে বিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়ালে সুরজ নাম্বিয়ার আলাদা একটি বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে কোনো ঝগড়া, আর্থিক দাবি কিংবা তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা নেই।
আপনার মতামত লিখুন :