অস্ট্রেলিয়া জয়ের প্রভাব র‍্যাংকিংয়ে, নাহিদের ক্যারিয়ার সেরা লাফ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ঐতিহাসিক ওয়ানডে জয়ের প্রভাব পড়েছে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে। মিরপুরে গতকাল বড় জয়ে দুর্দান্ত বোলিং করা ফাস্ট বোলার নাহিদ রানা আইসিসির সর্বশেষ হালনাগাদ র‍্যাংকিংয়ে পেয়েছেন ক্যারিয়ারসেরা স্বীকৃতি।

বুধবার (১০ জুন) প্রকাশিত র‍্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন নাহিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নেওয়ার পারফরম্যান্সই এই বড় লাফের মূল কারণ। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন কেবল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি আগের মতোই ৮ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে উন্নতি করেছেন, আর ওপেনার তানজিদ হাসান এগিয়েছেন সাত ধাপ।

অন্যদিকে অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন ৩৭তম স্থানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩১ নম্বরে।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, বোলিংয়ে আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডার তালিকায় আজমতউল্লাহ ওমরজাই যথারীতি এক নম্বরে আছেন।

তবে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে পরিবর্তন এসেছে। শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার জায়গা দখল করেছেন সতীর্থ হ্যারি ব্রুক।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ