ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা, ঈদের দিন চলাচল বন্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঘোষিত সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন চলবে সকাল ৭টা ১৫ মিনিটে। একই সঙ্গে উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

এ সময় ট্রেন চলাচলের হেডওয়ে বা বিরতি ন্যূনতম ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং চলাচল করবে মোট ৭টি ট্রেন সেট। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এছাড়া সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা যাবে। একইসঙ্গে এমআরটি পাস ও র‍্যাপিড পাসের টপআপ সুবিধা চালু থাকবে।

তবে শুক্রবারের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়, সেদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিটের পর সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

ডিএমটিসিএল আশা করছে, ঈদের ছুটিতে এই বিশেষ সময়সূচি যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে সহায়ক হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ