হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: নোমান উদ্দিন রিপন :

১ নভেম্বর শনিবার হাসান রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ এর সিলেট জেলা শাখার উদ্যোগে শহরের ক্বীন ব্রিজ  সংলগ্ন সারদা হলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মোশতাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম) পুলিশ কমিশনার এসএমপি সিলেট, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল বাসিত শেরো প্রধান পরিচালক সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সুলেমান হোসেন চুন্নু প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি, অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার আহবায়ক জাতীয়বাদী  সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সিলেট জেলাসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে সিলেটের স্বনামধন্য শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ