ইরানের চার প্রধান ব্যাংকে সাইবার হামলা, তথ্য নিরাপদ দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের চারটি প্রধান ব্যাংক, যার ফলে তাদের আর্থিক সেবায় সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কোনো গ্রাহকের তথ্যের অননুমোদিত প্রবেশ বা তথ্য চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

ব্যাংকিং সমন্বয় পরিষদ জানায়, হামলার লক্ষ্য ছিল ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান–এর ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ অবকাঠামো।

প্রাথমিকভাবে সিস্টেমে অস্বাভাবিকতা শনাক্ত হওয়ার পরপরই গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে। এতে বড় ধরনের তথ্য ক্ষতি বা নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটেনি।

বর্তমানে ব্যাংকগুলো স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারে কাজ করছে এবং দ্রুত সেবা স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ