যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : উ. কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘অনুমানের মধ্যেই ছিল’, এবং যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে এটি অনিবার্য ফল।
বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।
আপনার মতামত লিখুন :