মির্জাগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের প্রতিরোধে যুবলীগ নেতার নাশকতা ব্যর্থ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :

পটুয়াখালীর মির্জাগঞ্জে সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের সতর্ক পদক্ষেপে একটি নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন উপজেলা যুবলীগ নেতা বশির সিকদার, যিনি উপজেলা আওয়ামী লীগের ডোনার হিসেবে পরিচিত।

পুলিশি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বশির সিকদার ১৩ নভেম্বরের পরিকল্পিত আওয়ামী লীগের লকডাউন সফল করার জন্য তার বাসায় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন সময় মিটিং করতেন এবং লকডাউনের দিনে নাশকতা চালানোর চেষ্টা পরিকল্পনা করছিলেন।

তবে বিষয়টি বিএনপি নেতা-কর্মীদের নজরে আসায়, তারা সক্রিয়ভাবে নাশকতা প্রতিহত করার উদ্যোগ নেন। ঘটনা ঘটে, যখন মহাসড়কে যুবলীগ নেতা বশির সিকদারকে দেখতে পান বিএনপি নেতা-কর্মীরা। তখন তারা দাওয়া দিয়ে প্রতিহত করেন, ফলে যুবলীগের পরিকল্পিত নাশকতা ব্যর্থ হয়।

ঘটনার পর যুবলীগ নেতা বশির সিকদার, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেস-কে নিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়া, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, এ প্রচারণার মাধ্যমে আবুল বাশার ও বিএনপি নেতা-কর্মীদের মানহানি করা হচ্ছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। 

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল বাশার মোখলেস বলেন—“আমি ও আমার দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছি। বশির সিকদারের প্রচারণা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ এই মিথ্যা অপপ্রচারের বিচার দাবি করছে। ভুক্তভোগী হিসেবে আমরা উপজেলা ছাএদল এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  ও আমার আমাদের পরিচয় বিকৃত করার চেষ্টা করছে।”

মির্জাগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক পদক্ষেপে যুবলীগের পরিকল্পিত নাশকতা প্রতিহত করা সম্ভব হয়েছে।আবুল বসার মোখলেস এর নামে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ