ঈদ শুভেচ্ছা বিনিময়ে কামাল খন্দকার, আহত যুবককে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নের জনতা বাজারে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল খন্দকার।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয়রা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
কামাল খন্দকার বলেন, চামরদানী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান তিনি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই সৌজন্য সাক্ষাৎ বলে জানান তিনি। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শ্রমিকের কাজ করতে গিয়ে আহত জলুষা গ্রামের যুবক মহাদেবকে আর্থিক সহায়তা প্রদান করেন কামাল খন্দকার।
আপনার মতামত লিখুন :