এবারের ঈদে আরো বেশি স্পেশাল : নুসরাত জাহান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন এ নায়িকা। সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’ এ একটি আইটেম গানে নেচে দুই বাংলার দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। পর্দায় হাজির হওয়ার পাশাপাশি এবারের ঈদটা নুসরাত জাহানের কাছে ভীষণ স্পেশাল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বেশ কিছু কারণে ঈদুল ফিতর স্পেশাল হয়ে উঠার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ঈদের দিনের পরিকল্পনা জানিয়ে নুসরাত জাহান বলেন, প্রতি বছরের মতো এবারো সকালে মেয়েদের সঙ্গে ঈদের নামাজ পড়ব। তারপর পরিবারের সঙ্গে সারাদিন থাকব। ঈদের দিন কোনো কাজ রাখি না।

এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল। কারণ আমার বোন এসেছে। ও বিদেশে পড়াশোনা করেছে। এখন ওখানেই চাকরি করে। খুব সুন্দর একটা সময় কাটাব বলে মুখিয়ে রয়েছি।

নায়ক যশের সঙ্গে সংসার বেঁধেছেন নুসরাত জাহান। এ সংসারে তাদের ঈশান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এ বিষয়ে নুসরাত বলেন, “এই আনন্দ বোঝার জন্য ঈশান এখন অনেকটা ছোট। তবে ও দুর্গাপূজায় যতটা এক্সাইটেড থাকে, ক্রিসমাসেও তাই।

আবার ঈদেও তার অন্যথা নয়। ঈশানকে শিখিয়েছি, ঈদের দিন সবাইকে ঈদ মোবারক বলতে হয়। ঠিক অন্যান্য উৎসবেও একইভাবে বোঝাই। আমি চাই, সবরকম ধর্মের সঙ্গে ওর পরিচয় হোক।”
এর আগে শাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ