প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছে ঢাকা। অভ্যন্তরীণ কর্মসূচির ফাঁকে ভারতের রাজধানী সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে, তবে এর সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। ভারতসহ জাপান বা অন্য কোনো দেশে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ভারতের উচিত প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সুযোগটি ইতিবাচকভাবে কাজে লাগানো বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি আনা সম্ভব।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আরও বাড়াতে কার্যকর আলোচনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ