ইরানের সঙ্গে যুদ্ধে কমেছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে কয়েক মাসের সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও গুরুত্বপূর্ণ গোলাবারুদের কৌশলগত মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে অস্ত্র সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মার্কিন সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতের পর উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরসহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় গুরুতর জটিলতা তৈরি হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর, পররাষ্ট্র দফতর এবং ইউএসএআইডির মহাপরিদর্শকদের সমন্বয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পর মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের মজুত কতটা কমেছে, সে বিষয়ে এটিকে ওয়াশিংটনের প্রথম আনুষ্ঠানিক হিসাব হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি হামলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব দেশের ঘাঁটিতে শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এ ছাড়া হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে উদ্ধৃত বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর আগের অবস্থায় উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের মজুত ফিরিয়ে নিতে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। এতে দীর্ঘমেয়াদি সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন ও সরবরাহ সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সরাসরি সংঘাত শুধু যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতেই প্রভাব ফেলেনি, মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক অবকাঠামো ও সম্পদের ওপরও বড় ধরনের চাপ তৈরি করেছে। সরকারি প্রতিবেদনে উঠে আসা তথ্য সেই ক্ষয়ক্ষতি এবং অস্ত্র সরবরাহ ব্যবস্থার দুর্বলতার একটি আনুষ্ঠানিক চিত্র তুলে ধরেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ