দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১০ জন। রোববার (গতকাল) সকাল ৮টা থেকে সোমবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর-এর পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ছয়জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে মারা গেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৬ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ