সারাদেশে ডেঙ্গু জ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

৩০ নভেম্বর রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮০৩ জন ডেঙ্গু জ্বরের রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মোট ৩৮২ জনের মৃত্যু হহয়। আর চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৪০২ জন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ