চুক্তিভঙ্গ করে আইপিএলে যোগ, শানাকাকে এক বছরের নিষেধাজ্ঞা দিল পিসিবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

চুক্তি ভেঙে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ যোগ দেওয়ায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবার (২০ এপ্রিল) করাচিতে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় পিসিবি।

পিসিবির বিবৃতিতে বলা হয়, চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য শানাকার সঙ্গে চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তি ভেঙে তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেন। এ কারণেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের পিএসএল আসরে অংশ নিতে পারবেন না শানাকা।

পিসিবি আরও জানায়, শানাকা নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং পাকিস্তানে খেলার আগ্রহের কথাও জানিয়েছেন। তবে চুক্তিভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে শাস্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এক বিবৃতিতে দাসুন শানাকা বলেন, পিএসএল থেকে নাম প্রত্যাহারের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চান। ভবিষ্যতে আবারও পিএসএলে খেলার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে একই ধরনের ঘটনায় ব্লেসিং মুজারাবানি নামের এক ক্রিকেটারকেও দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ