ঝুঁকিতে শিক্ষার্থীদের চলাচল, তনু মিয়া সড়কে স্পিড ব্রেকার চায় এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মোঃ হাসান হাওলাদার, (লক্ষ্মীপুর) কমলনগর প্রতিনিধি :
কমলনগর উপজেলার চর লরেন্স বাজার সংলগ্ন তনু মিয়া সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সড়কটির পাশে একটি স্কুল ও একটি মাদ্রাসা থাকায় সকাল ও বিকেলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি থাকে। তবে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে একই স্থানে পরপর ৪ থেকে ৫ জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। জনবহুল এ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় চর লরেন্সের সর্বস্তরের জনগণ কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তনু মিয়া সড়কের ওই স্থানে জরুরি ভিত্তিতে একটি আইল্যান্ড বা স্পিড ব্রেকার নির্মাণ করা হোক।
এলাকাবাসীর মতে, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :