বিএনপির প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ আজাদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার সন্ধায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারাদেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

পঞ্চগড় জেলার মধ্যে দুইটি আসনেই প্রার্থীর নামও ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীরা হলেন- পঞ্চগড়-১ তিনটি উপজেলা নিয়ে গঠিত (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ব্যারিস্টার নওশাদ জমির। পঞ্চগড়-২ আসন দুটি উপজেলা নিয়ে গঠিত (দেবীগঞ্জ ও বোদা) আসনে ফরহাদ হোসেন আজাদ।

ব্যারিস্টার নওশাদ জমির বিএনপি'র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক। ফরহাদ হোসেন আজাদ বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ