অলিখিত ফাইনালে বুমরাহকে খেলানোরই কি ইঙ্গিত দিলেন গিল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ওয়ার্কলোড কমাতেই বিশ্রাম দিয়ে জাসপ্রীত বুমরাহকে খেলাচ্ছে ভারত। তাছাড়া গত মে মাসে দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল ৩ ম্যাচের বেশি খেলানো হবে না। সেই অনুযায়ী জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার সিরিজে ভারতীয় পেসারের না খেলার সম্ভাবনাই কম। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে পরিস্থিতি ও উইকেট নতুন করে ভাবাচ্ছে ভারতকে।
পঞ্চম ও শেষ টেস্টে তাই বুমরাহকে খেলানো হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে ভারত। দ্য ওভালের উইকেট যথেষ্ট সবুজ হওয়ায় ৩১ বছর বয়সী পেসারকে খেলানোর সম্ভাবনা দেখা দিয়েছে। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকাটাও ভারতকে স্বস্তি দিচ্ছে না। পাঁচ টেস্টের শেষটি তাই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।
সবমিলিয়ে বুমরাহকে খেলানো হবে কি না তা আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শুবমান গিল। তার কথায় অবশ্য বুমরাহর খেলার ইঙ্গিতই পাওয়ায় যায়। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। উইকেট বেশ সবুজ। তাই দেখা যাক কি হয়।
বুমরাহ না খেললে অভিষেক হতে পারে আর্শদীপ সিংহের। তাকে প্রস্তুত থাকার জন্য নাকি বলাও হয়েছে। গিল বলেছেন, ‘আর্শদীপ সিংকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে আমরা একাদশ ঘোষণায় সময় নিতে চাই। উইকেট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড একাদশে কোনো স্পিনার রাখেনি, জাদেজা-ওয়াশিংটন আমাদের হয়ে দারুণ করছে।
আপনার মতামত লিখুন :