মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৫টি উন্নয়ন প্রকল্পে ১.৪১ কোটি টাকার বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আলী মোহাম্মদ :
মৌলভীবাজা জেলার শ্রীমঙ্গল উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭৫টি উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক সংস্কার, ইট সলিং, কালভার্ট নির্মাণ, মসজিদ ও স্কুল মাঠ উন্নয়নসহ নানামুখী কাজ বাস্তবায়িত হবে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্ধারণ করা হয়েছে যাতে গ্রামীণ জনগণের চলাচল সহজ হয় এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এই বরাদ্দের মাধ্যমে বহুদিনের স্থবির উন্নয়ন কাজ গতি পাবে।
আপনার মতামত লিখুন :