এনবিআরের বড় ধরনের রদবদল, বদলি ২৬৬ কর্মকর্তা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ