সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ আটক ৪২


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে ২০২৬ খ্রি. রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, বিনা পরোয়ানায় ২ জন, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী ১৪ জন এবং দক্ষিণ সুরমা থানায় ৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

অভিযানে ১৬০ পিস ভারতীয় কম্বল ও ৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে একই সময়ে ট্রাফিক বিভাগ ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০০টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ২০টি সিএনজি, ৩৩টি মোটরসাইকেল এবং অন্যান্য ১২টি যানবাহন।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৫টি প্রাইভেটকার, ২৬টি সিএনজি, ৫৪টি মোটরসাইকেল ও অন্যান্য ১৪টি যানবাহন।

অন্যদিকে ১৩ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে এসএমপি ও ডিবি পুলিশ আরও ২১ জনকে গ্রেফতার করেছে। এ সময় নিয়মিত মামলার ৩ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ৬ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ২ জন জুয়াড়িকে আটক করা হয়।

এ ছাড়া এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৪১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ