নওগাঁর রানীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন পরামানিকপাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ আয়েশা খাতুন (২৫)। তিনি উপজেলার চকাদিন পরামানিকপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী ইসমাইল হোসেন এবং বাবা বেলাল হোসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা আয়েশা খাতুনকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দৃশ্যমান কোনো বিরোধের কথা তারা জানেন না। প্রতিবেশী রহিমা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি আয়েশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ