ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৬৩ জন ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

৩ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৩ অক্টোবর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯১ জন , চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জন পুরুষ ও ৯৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ