জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধায় হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন ও আবু বাক্কার সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.বি.এম. ছিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা জামায়াতের আমির আমিনুল হক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ভূঁইয়া।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম শিহাব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, তাঁতী দলের আহ্বায়ক মো. শামছুল আলম পারভেজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ