টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ফিফা বিশ্বকাপ–এর রাউন্ড অব ৩২–এর নাটকীয় ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ ষোলোতে উঠেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকলে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আফ্রিকার দলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই শহরের মন্টেরেই স্টেডিয়াম–এ মুখোমুখি হয় মরক্কো ও নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় ডেডলক ভাঙেনি। ম্যাচের ৭২তম মিনিটে ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে ওয়েগহর্স্ট হেড করে বল নামিয়ে দিলে সুযোগ পেয়ে কোডি গাকপো গোল করেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

তবে শেষ সময়ে নাটকীয় প্রত্যাবর্তন করে মরক্কো। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম দিক থেকে তালবির নিখুঁত ক্রসে ইসা দিওপের শক্তিশালী হেডে সমতায় ফেরে ম্যাচ। শেষ মুহূর্তে আর কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও স্কোরলাইন অপরিবর্তিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে নেদারল্যান্ডসের শেষ পেনাল্টি ঠেকিয়ে দেন ইয়াসিন বুনু। তার দুর্দান্ত সেভে ৩-২ ব্যবধানে জয় পায় মরক্কো।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব সিক্সটিনে কানাডার মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ