এবার পাগলা মসজিদের ১১ দানবক্সে রেকর্ড, সোয়া ৯ কোটি টাকা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

পাগলা মসজিদের এবার ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক থেকে মিলেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। ১২ এপ্রিল শনিবার বিকেল ৬টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এমন তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও।

টাকাগুলো গণনার কাজে অংশ নেয় মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও।

এর পূর্বে গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদটির দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। অর্থাৎ চার মাস ১১ দিন পর পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকার অংক আজ নতুন রেকর্ড ছুঁয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, প্রতি ৩ থেকে ৪ মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ