ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে জিডিপি অবদান ৬০ শতাংশে নিতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (বিসিক) খাতের অবদান ভবিষ্যতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৫ জুলাই) বিকেলে পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশের তুলনায় এই অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। তাই এই খাতকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের বিসিকের অধীন ৮৪টি শিল্পপার্ক থেকে বর্তমানে প্রায় ৩০ হাজার কোটি টাকার রপ্তানি আয় হচ্ছে। তবে অনেক শিল্পপার্ক এখনও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি। কিছু প্রকল্পে দীর্ঘসূত্রিতাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকার এ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে জরিপ শুরু করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর ভাষায়, শিল্পপার্কগুলোর সক্ষমতা দ্রুত বাড়াতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই খাত শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং নতুন উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের অর্থনীতিতে অংশগ্রহণ বাড়ানোর বড় মাধ্যম হিসেবে কাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ