গোলের যাদুকর রোনালদো ১০০০ গোলের পথে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ক্রিস্তিয়ানো রোনালদো ইতিহাসের পথে অবিরাম এগোচ্ছে। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন রোনালদো, যা তাকে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৬৭-এ পৌঁছে দিয়েছে। এদিকে, ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক এখন মাত্র ৩৩ গোল দূরে।

রোনালদোর সৌদি প্রো লিগে পারফরম্যান্সও নজর কাড়া। ১০০ ম্যাচে ৯৭ গোল করে তিনি ১০০ গোলের মাইলফলক ছুঁতে আর দূরে নন।

রোনালদোর আল নাসর অভিষেক হয় ২০২৩ সালের ২২ জানুয়ারি, আল ইত্তেফাকের বিপক্ষে ম্যাচে। প্রথম লিগ গোল আসে ৩ ফেব্রুয়ারি আল ফাতেহের বিপক্ষে। ২০২৪ সালের ২২ আগস্ট আল রায়েদের বিপক্ষে খেলেন নিজের ৫০তম ম্যাচে ৫০তম গোল। আর সর্বশেষ, ২০২৬ সালের ৩ এপ্রিল আল নাজমাহর বিপক্ষে ম্যাচে খেলা হয় তার ১০০তম লিগ ম্যাচ।

এই জোড়া গোল কেবল দলকে জয় এনে দেয়নি, বরং রোনালদোকে নিয়ে গেছে দুইটি বড় মাইলফলকের খুব কাছাকাছি—সৌদি প্রো লিগে ১০০ গোল এবং ক্যারিয়ারে ঐতিহাসিক ১০০০ গোল। রোনালদো আবারো প্রমাণ করলেন, বয়স তার স্পৃহা থামাতে পারছে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ