মহানবী (সা.) সকালে ও বিকালে যে দোয়া পাঠের শিক্ষা দিয়েছেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলাম ডেস্ক :

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত আছে। তিনি বলেন, ‘মহানবী (সা.) তার সাহাবীদের শিক্ষা দিতেন যে, তারা যখন ভোরে উপনীত হয় তখন যেন বলে.

«اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ».

উচ্চারণ: (আল্লা-হুম্মা বিকা আসবাহ্‌না ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহ্‌ইয়া, ওয়াবিকা নামূতু ওয়া ইলাইকান নুশূর) 

অর্থ: হে আল্লাহ! আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি। আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আপনার দ্বারাই আমরা মারা যাব; আর আপনার দিকেই উত্থিত হব।

আর যখন সন্ধ্যায় উপনীত হয় তখন যেন বলে:

اَللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ الْمَصِيْرُ.

উচ্চারণ:  (আল্লা-হুম্মা বিকা আমসাইনা ওয়াবিকা আসবাহ্‌না ওয়াবিকা নাহ্‌ইয়া ওয়াবিকা নামূতু ওয়া ইলাইকাল মাসীর।

অর্থ: হে আল্লাহ! আমরা আপনার জন্য বিকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা সকালে উপনীত হয়েছি। আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আপনার দ্বারাই আমরা মারা যাব; আর আপনার দিকেই প্রত্যাবর্তিত হব। (তিরমিজি, হাদিস : ৩৩৯১)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ